× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের আকাশে অসুস্থ বিমানের পাইলট, ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ মার্চ ২০২৪, ১০:০৯ এএম । আপডেটঃ ১৬ মার্চ ২০২৪, ১০:১০ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ বোয়িং ৭৭৭ মডেলের বিমানের একটি ফ্লাইট নিয়ে কাতার যাচ্ছিলেন পাইলট ক্যাপ্টেন মাকসুদ আহমেদ। ফ্লাইটটিতে ছিল ৪১৯ জন যাত্রী। তবে ভারতের কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর অসুস্থ হন বিমানটির পাইলট। পরে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফিরে নিরাপদে জরুরি অবতরণ করেন তিনি।  

আজ শনিবার বিমানবন্দর কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে কাতারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাইটে এ ঘটনা ঘটে। তবে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই ভারতের আকাশ পথ থেকে ফ্লাইটটি নিয়ে ঢাকায় নিরাপদে অতরণ করেন  বিমানের পাইলট। এ সময় পাইলটকে দ্রুত সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে রাত ১০টার পর দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ফ্লাইটটি। 

এ ব্যপারে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাখার কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, কাতারগামী বিমানের ফ্লাইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন মাকসুদ আহমেদ। ঢাকা থেকে ফ্লাইটটি নিয়ে উড্ডয়নের পর কলকাতার আকাশ সীমানায় তিনি কোমরে ব্যথ্যা অনুভব করেন। এ সময় কোনো প্রকার ঝুঁকি না নিয়ে ফ্লাইটটি নিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করেন। পরে সিএমএইচে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন পাইলট।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিমানের কাতারগামী ফ্লাইটের পাইলট অসুস্থ হওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করেন। বিমানবন্দর থেকে ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয় বিমানের পাইলটকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.