× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ মার্চ ২০২৪, ১০:০৩ এএম । আপডেটঃ ১৬ মার্চ ২০২৪, ১২:১০ পিএম

ছবি: প্রতীকি

চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে ইউসিবি ব্যাংকে আগুন লেগেছে। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৬টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.