× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর পাটুয়াটুলিতে প্রেসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ মার্চ ২০২৪, ১২:০১ পিএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ রাত ৯টা ৩৮ মিনিটে রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.