× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে এক যাত্রী থেকে ৩২টি সোনার চুড়ি জব্দ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ মার্চ ২০২৪, ০৬:৫০ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৪, ০৬:৫০ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল নামে এক যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার চুড়ি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে তার ব্যাগেজ তল্লাশি করে ৩২টি সোনার চুড়ি জব্দ করা হয়। 

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ২২০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ টাকা। 

জানা গেছে, শুক্রবার সকাল ৯টা ২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছেন রফিকুল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। 

এরপর তার দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা কয়। এ সময় ব্যাগেজে সোনার মতো প্রতিচ্ছবি দেখা যায়। তার পরিহিত জুতার ভেতর, পোশাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এবং ব্যাগেজে ৩২টি সোনার চুড়ি পাওয়া যায়।

কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহি উদ্দিন পাটোয়ারী  বলেন, উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। অভিযুক্ত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.