× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ মার্চ ২০২৪, ২২:১৯ পিএম । আপডেটঃ ১৪ মার্চ ২০২৪, ২২:২০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ৫ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা ও বরিশাল বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ রাত ও শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার রাত ও পরদিন রোববার (১৭ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.