× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাসানচর রোহিঙ্গা শিবিরে গ্যাসের আগুনে দগ্ধ ৯

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ এএম । আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ এএম

ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে গ্যাস সিলিন্ডারের আগুনে নারী শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারে এ দুর্ঘটনা ঘটে বলে ভাসানচর থানার এস আই নূর হোসেন জানান।

দগ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর দেহের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাহিদ হাসান।

এস আই নূর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা সফি আলম নতুন করে গ্যাস ভরার জন্য সিলিন্ডার খালি করছিলেন। এ সময় সিলিন্ডারের তলানীতে থাকা গ্যাস ছড়িয়ে পড়ে।

তার প্রতিবেশী সানজিদার ঘরে তখন রান্না চলছিল। ফলে বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে যায়। তাতে দুই পরিবারের ৫ শিশু, দুজন নারী এবং দুজন পুরুষ দগ্ধ হন।

আহতদের পরে ভাসানচর থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর দগ্ধ পাঁচ শিশুকে চট্টগ্রামে পাঠানো হতে পারে বলে চিকিৎসক নাহিদ হাসান জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.