× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেনার কথা বলে পুলিশের বাইক চুরি, আটক ১

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ এএম

উদ্ধারকৃত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

রাজধানীর রাজারবাগে সিটি এসবির একজন পুলিশ সদস্যের মোটরসাইকেল কিনতে এসে চুরি করে পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সম্প্রতি আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সিটি এসবির একজন পুলিশ সদস্য পুরনো একটি পালসার মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। এরপর তার মোবাইলে যোগাযোগ করে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন এবং রাজারবাগ পুলিশ লাইনসে থাকেন বলে জানান। মোবাইলে আলোচনার একপর্যায়ে মোটরসাইকেলটি দেখানোর জন্য রাজারবাগ পুলিশ লাইনসে আসতে বলেন।

মোটরসাইকেলটি দেখানোর জন্য রাজারবাগ পুলিশ লাইনসের ভেতরে মিলিত হন। মোটরসাইকেলটি দেখে অজ্ঞাত ওই ব্যক্তির পছন্দ হলে ৭৫ হাজার টাকায় বিক্রিতে রাজি হন। পরে ক্রেতা সেজে আসা ব্যক্তি গাড়িটি চালিয়ে দেখার কথা বলে রাজারবাগের ভেতরে একটি চক্কর দিয়ে পরবর্তীতে কৌশলে ২ নং গেইট দিয়ে পালিয়ে যান।

এই ঘটনায় এসবি সদস্যের দায়ের করা মামলায় অবশেষে সেই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম— নাহিদ হাসান ওরফে হৃদয়। এসময় তার কাছ থেকে একটি এফজেটএস মোটরসাইকেল, দুইটি জন্মসনদ, আটটি পুলিশ ভিজিটিং কার্ড, একটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড ও চুরি যাওয়া পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডিবির এডিসি মো. এরশাদুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম পল্টন মডেল থানায় একটি মামলা করেন। পরে মামলাটি ডিবিতে আসলে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের দেওয়া তথ্য মতে চোরাইকৃত পালসার মোটরসাইকেলটি মানিকগঞ্জ থেকে উদ্ধার হয়।

বিষয় : চুরি বাইক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.