মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৭ম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার মৃত্যুবার্ষিকী স্মরণে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি ও দোয়া মাহফিল, খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুব মহিলা লীগে সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাসিকের কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষও শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণের পর সমাধীস্থল প্রাঙ্গনে মরহুমা জাহানারা জামানের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর এতিমখানা ও মাদ্রাসায় মানবভোজ বিতরণ করা হয়।প্রতীকী ছবি