× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪ পিএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪ পিএম

ফাইল ফটো

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে ঘন কুয়াশার কারণে রোববার রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, রোববার দিবাগত মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.