× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে খেজুরের কাঁচা রস বিক্রিতে নিষেধাজ্ঞা

রাজশাহী প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৪, ০৬:১০ এএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ এএম

শীত এলেই খেজুর রস খাওয়ার ধুম পড়ে যায়। গ্রামে-গঞ্জে উৎসব মুখরভাবেই খাওয়া হয় খেজুরের কাঁচা রস। প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে আক্রমণের ঝুঁকি থাকায় রাজশাহীতে খেজুরের কাঁচা রস বিক্রিতে মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশে সন্দেহভাজন নিপা ভাইরাস জণিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আফজাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

এ ঘটনার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একাধিক টিম জেলায় জেলায় ভিজিট করছে। সর্তক থাকতে দিয়েছেন নানা নির্দেশনা। এর ফলশ্রুতিতে কাঁচা খেজুর রস বিক্রেতাদের রস নষ্ট করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।

তিনি আরও বলেন, নিপা ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে। এর মধ্যে খেজুর রস বিক্রিতে অস্থায়ী মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হচ্ছে। কাঁচা রস কেউ বিক্রি করলেই তার রস ধ্বংস করা হচ্ছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.