× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৫ জানুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম

পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার প্রভাকরদী এলাকায় এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম নজরুল ইসলাম ভূঁইয়া (৪০)। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মৃত সুবেধ আলী ভূঁইয়ার ছেলে। নজরুল নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল আলম জানান, নজরুল ইসলাম বিকেলে এশিয়ান হাইওয়ে হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে অটোরিকশা  চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর ওই অটোরিকশাচালক অন্য স্থানীয় অটোরিকশাচালকদের ডেকে এনে তাকে পিটিয়ে হত্যা করে।

চেয়ারম্যান আরও বলেন, 'আমরা বিকেল ৫টার দিকে খবরটি শুনে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।'

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সোনারগাঁ থানায় হস্তান্তর করেছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.