× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২২ আগস্ট ২০২৬, ১৪:১৩ পিএম । আপডেটঃ ২২ আগস্ট ২০২৬, ১৫:১৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে হামলার শিকার মো. মোজাম্মেল হক মিন্টু। (ডানে)। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় পূর্বশত্রুতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরোধের জেরে মো. মোজাম্মেল হক মিন্টু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার ছোটপ্রমহর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত মিন্টুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে আসামিদের সাথে মিন্টুর বিরোধ চলছিল। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

হামলায় অভিযুক্ত দুই ভাই ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের বিরুদ্ধে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের দাবি, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অপরাধ চালিয়ে যাচ্ছেন। তাদের এক ভাই জামাল হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় পদে দায়িত্বে ছিলেন এবং অপর ভাই মোস্তফা কামাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

নলছিটি থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.