× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চায়ের আড্ডায় ঢাকা-১৩-এর নাগরিক সমস্যা শুনবেন ববি হাজ্জাজ

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১২ আগস্ট ২০২৬, ০০:৪৮ এএম । আপডেটঃ ১২ আগস্ট ২০২৬, ০০:৪৯ এএম

সংসদীয় আসনের নাগরিকদের অভিযোগ ও পরামর্শ সরাসরি শুনতে ব্যতিক্রমী জনসংযোগ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

জনপ্রতিনিধি ও নাগরিকের মধ্যকার চিরাচরিত দূরত্বের দেয়াল ভাঙতে এক নতুন রাজনৈতিক-সামাজিক দৃষ্টান্ত উপস্থাপন করতে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে সমস্যা ও পরামর্শ শুনতে আগামীকাল বুধবার (১২ আগস্ট) থেকে নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের বাসায় বাসায় চায়ের আড্ডায় অংশ নিতে যাচ্ছেন তিনি। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এই ব্যতিক্রমী উদ্যোগে সংসদ সদস্যের কাছে জনগণের আসার প্রয়োজন নেই, বরং অনলাইনে আমন্ত্রণের ভিত্তিতে প্রতিমন্ত্রী নিজেই হাজির হবেন নাগরিকদের বসার ঘরে।

আনুষ্ঠানিক সভা বা চটকদার রাজনৈতিক কর্মসূচির গণ্ডি পেরিয়ে নাগরিক সমাজের সঙ্গে সম্পর্কের এই নতুন অধ্যায় সূচনা করছেন তরুণ এই প্রতিমন্ত্রী। এই উদ্ভাবনী ধারণার অধীন অনলাইনে নিবন্ধিত ঢাকা-১৩ আসনের অধিবাসীদের নিজ বাসায় আয়োজিত এক কাপ চায়ের আড্ডায় মুখোমুখি হবেন তিনি। সংক্ষিপ্ত অথচ কার্যকর এই আড্ডায় গ্যাস, পানি, বিদ্যুৎ, শিক্ষা, পরিচ্ছন্নতা, সড়ক নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানসহ প্রতিদিনের বহুমুখী নাগরিক ভোগান্তির কথা সরাসরি শুনবেন জনপ্রতিনিধি।

উদ্যোগটির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া বা শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের বাস্তব জীবনযাপন দেখতে হবে এবং তাদের সুখ-দুঃখের কথা শুনতে হবে। ঢাকা-১৩-এর প্রতিটি মানুষের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ এক কাপ চায়ের আড্ডায় যে গভীর সত্যগুলো উঠে আসে, তা কোনো দিনও আনুষ্ঠানিক বৈঠকে সম্ভব নয়।”

তৃণমূলের সঙ্গে নিবিড় বন্ধন তৈরির পাশাপাশি অংশগ্রহণমূলক স্থানীয় নেতৃত্বের একটি মডেল তৈরিতে উদ্যোগটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। আনুষ্ঠানিকতার মানসিক চাপমুক্ত পরিবেশে নাগরিক সমস্যা সমাধানের নতুন দৃষ্টিভঙ্গি ও স্থানীয় নানা সম্ভাবনার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরার একটি সরাসরি সুযোগ সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের সামনে।

বুধবার থেকে শুরু হতে যাওয়া এই উদ্যোগকে ঢাকার নগর রাজনীতিতে নাগরিকের দোড়গোড়ায় প্রশাসনিক স্বচ্ছতা পৌছে দেওয়ার একটি সম্ভাবনাময় সূচনা হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে এনে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ঢাকা-১৩ গড়তে এই গৃহমুখী আড্ডা কীভাবে ভূমিকা রাখে, এখন সেটাই দেখার বিষয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.