× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএমপির ৩ থানায় নতুন ওসি

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

৩০ জুলাই ২০২৬, ২৩:৪২ পিএম । আপডেটঃ ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণ ও অভ্যন্তরীণ কার্যক্রমে গতিশীলতা আনতে রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর—এই তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগসহ ছয়জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই প্রশাসনিক রদবদল ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের দুই নিরস্ত্র পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানায় এবং মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

মাঠপর্যায়ের এই পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোর সদ্য বিদায়ী অফিসার ইনচার্জদের ডিএমপির বিশেষায়িত বিভাগগুলোতে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, রমনা থানার বিদায়ী ওসি মোহাম্মদ রাহাৎ খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে স্থানান্তরিত করা হয়েছে।

একইভাবে কামরাঙ্গীরচর থানার বিদায়ী ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার বিদায়ী ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, এটি পুলিশের একটি নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ। রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম প্রতিরোধ এবং অপরাধ দমনে গতি আনতে এই কর্মকর্তাদের নতুন দায়িত্ব ও বিশেষায়িত বিভাগে যুক্ত করা হলো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.