× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ৮১ ফুট রামমূর্তির আড়ালে বড় চক্রান্ত

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২২ জুলাই ২০২৬, ২১:৪০ পিএম । আপডেটঃ ২২ জুলাই ২০২৬, ২১:৪২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট রামমূর্তি। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি খাস জমিতে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের আড়ালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিতিশীল পরিবেশ তৈরির এক গভীর চক্রান্ত নস্যাৎ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসি মেকার ও কৃষকের ছদ্মবেশে থাকা 'তৌহিদ ইসলাম' ওরফে হরিদাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও সিআইডির যৌথ দল। তদন্তে দেখা গেছে, অতি সাধারণ জীবনযাপন করা এই ব্যক্তির পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে হুন্ডির মাধ্যমে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। মূল তথ্য গোপন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পলাশবাড়ীর স্থানীয় বাসিন্দা হরিদাস ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় নিখোঁজ হয়ে ভারতে চলে যান। দীর্ঘদিন পর দেশে ফিরে তিনি 'তৌহিদ ইসলাম' নাম ধারণ করে দাড়ি-টুপি পরে এসি মেকার ও কৃষকের ছদ্মবেশ গ্রহণ করেন।

বাহ্যিক সাধারণ জীবনযাত্রার আড়ালে হরিদাস গোপনে উগ্রবাদী তৎপরতা ও বিপুল পরিমাণ অর্থ আদান-প্রদান চালিয়ে যাচ্ছিলেন। সাধারণ এসি মেকার হওয়া সত্ত্বেও হরিদাসের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসার বিষয়টি গোয়েন্দা নজরদারিতে ধরা পড়ে। সিআইডির প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, এই ৯ কোটি ৩৫ লাখ টাকা হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে পাঠানো হয়েছিল।

গোয়েন্দা তথ্যানুযায়ী, সংগৃহীত এই বিপুল অর্থ দিয়ে সরকারি খাস জমিতে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের তোড়জোড় শুরু করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল বিতর্কিত স্থানে মূর্তি স্থাপন করে হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্ট করা এবং এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করা।

গত ১২ জুলাই পলাশবাড়ী থেকে র‍্যাব ও সিআইডির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, "আদালতে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের মুখে গ্রেপ্তারকৃত হরিদাস হুন্ডির মাধ্যমে অবৈধ অর্থায়ন গ্রহণ এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনার কথা স্বীকার করেছে।"

উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় সচেতন জনতা ও মন্দির কমিটির সময়োপযোগী উদ্যোগে বিতর্কিত ওই মূর্তি নির্মাণের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফলে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীরা।

আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, এই চক্রের পেছনে অন্য কোনো দেশবিরোধী বা আন্তর্জাতিক চক্রান্তকারী গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সারা দেশে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.