× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২১ জুলাই ২০২৬, ১৪:৫৩ পিএম । আপডেটঃ ২১ জুলাই ২০২৬, ১৮:৩৩ পিএম

সবুজবাগে পুলিশের অভিযানে জব্দ করা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৯৯ বোতল নিষিদ্ধ মদ ও পুলিশ হেফাজতে আটক অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি টিনশেড বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬৩.৩৭৫ লিটার অবৈধ মদসহ এক ব্যক্তিকে আটক করে। উদ্ধারকৃত ৯৯ বোতল মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ।

সবুজবাগ থানা পুলিশ জানায়, দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি টিনশেড বাড়িতে অবৈধ অ্যালকোহলের বড় চালানের মজুদ রয়েছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে সেখানে ঝটিকা অভিযান চালায়। পুলিশ পুরো ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন পরিচিত আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ডের অ্যালকোহল উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া মদের চালানে রয়েছে, 'রয়েল স্ট্যাগ', 'রয়েল গ্রিন', 'ম্যাকডওয়েলস নম্বর ১', 'ম্যানশন হাউস', 'আইকনিক হোয়াইট' এবং 'স্টার্লিং রিজার্ভ বি৭' ব্র্যান্ডের সর্বমোট ৯৯ বোতল অ্যালকোহল পাওয়া যায়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মতিঝিল জোনের উপকমিশনার মোহাম্মদ হারুন উর রশিদ।

সবুজবাগ থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বেআইনি এই মাদক মজুদের সঙ্গে সরাসরি জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করে উদ্ধারকৃত আলামত আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ডিএমপি মতিঝিল জোনের উপকমিশনার মোহাম্মদ হারুন উর রশিদ ন্যাশনাল ট্রিবিউনকে জানান, এই চালানের পেছনে কোন আন্তর্জাতিক বা স্থানীয় চক্র সক্রিয় রয়েছে। তা খতিয়ে দেখতে পুলিশের গভীর তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও আইনশৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.