× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খিলগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ মার্চ ২০২৬, ০০:২৯ এএম । আপডেটঃ ২৩ মার্চ ২০২৬, ০০:৩০ এএম

খিলগাঁওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই যুবক। সামনে রাখা হয়েছে জব্দকৃত অস্ত্র। ছবি: টিবিএস

রাজধানীর খিলগাঁওয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে শেখের জায়গা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ছয়টার দিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েমের নেতৃত্বে একটি দল নিয়মিত টহলে ছিল। গোপন সূত্রে খবর আসে, শেখের জায়গা এলাকায় মেসার্স ভাই ভাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে একটি প্রাইভেটকারে সন্দেহভাজন ব্যক্তিরা অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ গাড়িটি জব্দ করে এবং ভেতরে থাকা দুই ব্যক্তিকে আটক করে।

আটককৃতরা হলেন— মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার শেখর নগরের মো. সাফেয়েত কবির (৪২) এবং বরিশালের গৌরনদী থানার নল চিড়া এলাকার মো. সবুজ মিয়া (২৫)। সাফেয়েত বর্তমানে দক্ষিণ গোড়ান এবং সবুজ সিপাহীবাগ এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটকদের তল্লাশি করা হয়। এ সময় সাফেয়েত কবিরের কোমরের ডান পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে ন্যাশনাল ট্রিবিউনকে জানান, গ্রেপ্তারকৃত সাফেয়েত কবির একজন দুর্ধর্ষ অপরাধী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ চারটি মামলা রয়েছে। অন্যদিকে সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় খিলগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা (মামলা নং-৪৪) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : খিলগাঁও

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.