× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশের গ্যারেজে আগুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ এএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ এএম

কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের পাশে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন ন্যাশনাল ট্রিবিউনকে জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে প্রথম ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় দ্রুত আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে চারটি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। টিসিবি ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশের গ্যারেজে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা যানবাহন বা দাহ্য পদার্থের কারণে আগুন যেন আশপাশে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.