× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ নিহত ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯ পিএম । আপডেটঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক নারী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার শিমুলতলী ব্যাঙের মোড় এলাকার শেরপুর-জামালপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি শিশুসহ আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, জামালপুর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা শেরপুরের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হলেন—শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. রোকনুজ্জামান (৩১)। তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রে যাচ্ছিলেন। নিহত অন্যজন হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মাহফুজা (১৯)।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—নিহত মাহফুজার তিন মাস বয়সী শিশু মোয়াজ হোসেন আলী, তার বোন সুরাইয়া (২২), এবং যাত্রী শাহিন (৩০), রায়হান (৩০) ও মোহাম্মদ (২৮)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি সোহেল রানা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। নির্বাচনের ঠিক আগের দিন দায়িত্ব পালন করতে যাওয়ার পথে শিক্ষকের এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.