× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের বর্ণাঢ্য র‍্যালি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১০ এএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নের সমর্থনে কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আল আমীন রাসেলের নেতৃত্বে বর্ণাঢ্য প্রচার র‍্যালি। ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নের পক্ষে জনমত তৈরিতে কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যতিক্রমী প্রচার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার চিওড়া কাজীর বাজার এলাকায় বর্ণিল এই কর্মসূচি পালন করা হয়।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আল আমীন রাসেলের নেতৃত্বে এই র‍্যালিটি বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে দেখা যায় এক অনন্য দৃশ্য—দুই রঙের নির্ধারিত পাঞ্জাবি পরিহিত একদল তরুণ ‘হ্যাঁ’ খচিত প্ল্যাকার্ড হাতে র‍্যালিতে অংশ নেন। পুরো এলাকা ‘গণভোটে হ্যাঁ দিন, বাংলাদেশ বুঝে নিন’—এমন উদ্দীপনামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে। চিরাচরিত রাজনৈতিক কর্মসূচির বাইরে এমন সুশৃঙ্খল ও নান্দনিক ক্যাম্পেইন স্থানীয় সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ আল আমীন রাসেল বলেন, “এবারের নির্বাচনে দেশের মানুষ দুটি ভোট দেওয়ার ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন। একটি ভোট তাদের পছন্দের প্রার্থীকে এবং অন্যটি রাষ্ট্রের সংস্কার ও ক্ষমতার ভারসাম্যের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ বা ‘না’ ব্যালটে। আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি, কারণ ‘হ্যাঁ’ মানেই সমৃদ্ধ বাংলাদেশ এবং ক্ষমতার সুষম বণ্টন। আমরা নিজেরা যেমন সচেতন হচ্ছি, তেমনি আমাদের স্বজন ও সাধারণ মানুষকেও এই জাতীয় কর্তব্যে উৎসাহিত করছি।”

এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাবলু মজুমদার, কামরুল হাসান, শহিদুল ইসলাম পাপ্পু, ওসমান গনি রাকিব, মো. আবদুল্লাহ, নাইমুর রহমান নাহিম, সোহরাব হোসেন জুয়েল, কাউছার, নাজমুল হোসাইন, রনি খান ও খালেদ রায়হান ভুঁইয়া প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.