× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শনির আখড়ায় বাস থেকে ৯৮০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৬, ২৩:২৮ পিএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৬, ২৩:২৯ পিএম

যাত্রাবাড়ীর শনির আখড়ায় র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী। ছবি: র‍্যাব-১০

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দনিয়া কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৪ হাজার টাকা।

র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা থেকে ঢাকাগামী ‘তিশা পরিবহন’ নামে একটি বাস শনির আখড়া এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যরা তাতে তল্লাশি চালায়। এসময় বাসের যাত্রী শ্যামল চন্দ্র ঘোষের (৬২) কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শ্যামল চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কালাদি এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে অভিনব পন্থায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব জানায়, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের এই বিষফোঁড়া নির্মূলে র‍্যাব-১০ এর পেশাদারিত্ব ও আন্তরিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.