× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রমজীবীদের দক্ষতা উন্নয়নে এফওয়াইপি'র বিশেষ কমিউনিটি ওয়ার্কশপ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৭ পিএম । আপডেটঃ ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮ পিএম

ছবি: সংগৃহীত

বিজয়ের মাসে শ্রমজীবী মানুষের দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে সিরিজ কমিউনিটি ওয়ার্কশপের আয়োজন করেছে ফোরাম অফ ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) মোহাম্মদপুরের বছিলা এলাকায় মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ড. রমিত আজাদ।

এসময় এফওয়াইপি'র কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম হিরনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে এফওয়াইপি'র নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক অবস্থা এবং দৈনন্দিন সমস্যার খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজন ও চাহিদা অনুযায়ী তাদের দক্ষতা উন্নয়নের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী শ্রমজীবীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করে।

এফওয়াইপি জানিয়েছে, বিজয়ের মাসজুড়ে তারা শ্রমজীবী মানুষের ক্ষমতায়নে প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য আরও কয়েকটি কমিউনিটি ওয়ার্কশপের আয়োজন করবে। সংগঠনটির লক্ষ্য হলো- সমাজে টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা এবং ইতিবাচক পরিবর্তন আনা

বিষয় : এফওয়াইপি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.