× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুরাইনে যুবককে গুলি করে খুন, পূর্বশত্রুতার জের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৫, ২২:২৩ পিএম । আপডেটঃ ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ এএম

গুলি। প্রতীকী ছবি

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড পূর্বশত্রুতার জেরেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জুরাইন রেলগেট সংলগ্ন এলাকায় এই গুলির ঘটনা ঘটে। গুলিতে পাপ্পু শেখ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. সরাফত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে পাপ্পু শেখ নামে এক যুবক নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, "নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে আমরা সন্দেহ করছি। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার প্রক্রিয়া শুরু হয়েছে।"

ঘটনার পর থেকে জুরাইন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাপ্পু শেখের বিরুদ্ধে এলাকায় ছোটখাটো বিরোধ বা বিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.