× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম । আপডেটঃ ১১ নভেম্বর ২০২৫, ২১:১৯ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অগ্নিদগ্ধ হওয়া বাসটি। গভীর রাতে এই বাসে ঘুমিয়ে থাকা একজন দগ্ধ হয়ে মারা যান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে ভালুকজান এলাকায়। ‘আলম এশিয়া পরিবহন’-এর বাসটিতে আগুন দেওয়ার খবর নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান।

নিহত ব্যক্তির নাম জুলহাস মিয়া (৩৫)। ওসি রোকনুজ্জামান জানান, আগুন লাগার সময় তিনি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাসটির চালক ছিলেন। বের হওয়ার আগেই তিনি দগ্ধ হয়ে মারা যান।

পুলিশের প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, তিন ব্যক্তি এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে থানা প্রাঙ্গণে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.