× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাম্মেল বাবুকে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ আগস্ট ২০২৫, ১৫:৩১ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৫, ১৫:৩২ পিএম

মোজাম্মেল বাবু। ছবি : সংগৃহীত

চাঁদাবাজির মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ রোববার এ আদেশ দেন।

এর আগে সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে বনানী থানায় করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

চাঁদাবাজির অভিযোগে গত ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন বৈশাখী টিভির কর্মকর্তা চৌধুরী মো. হুমায়ুন কবির।

মামলায় ২০০৭ সালে বৈশাখী টিভি কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

উল্লেখ্য, ময়মনসিংহ থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে মোজাম্মেল বাবু কারাগারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.