দেশত্যাগ করেও রক্ষা মিলছে না শিউলী আক্তার ও তার একমাত্র মেয়ে সুমাইয়া বিনতে গাফফার স্নেহার। জীবন রক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সর্বদা মৃত্যুর আতঙ্কে ভুগছেন তারা। শিউলী ও স্নেহার স্থায়ী নিবাস মুন্সিগঞ্জে হলেও তারা ঢাকায় বসবাস করতেন।
জানা গেছে, শিউলীর স্বামী আব্দুল গাফফার মোল্লাহর একসময়ের ব্যবসায়িক পার্টনার এ কে এম কামরুজ্জামান খান ও তার সহযোগীরা টেলেফোনে তাদের পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে। এছাড়া সশরীর শিউলীর বাংলাদেশের বাড়িতে গিয়েও ভয়ভীতি প্রদর্শন করছেন খান।
শিউলীর পরিবারের সদস্যদের অভিযোগ খান ও তার সাঙ্গোপাঙ্গরা বলেছে, "যদি আমরা স্নেহাকে পাই, তাহলে তাকে ধর্ষণ এবং হত্যা করব।"
উল্লেখ্য, খান পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করলেও ৫ আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানের পর সম্প্রতি এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি)-তে যোগদান করেছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায়বিচার চেয়েও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায়, ভীতি ও আতঙ্কে দিন কাটাচ্ছে শিউলী ও স্নেহার পরিবার।