× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম । আপডেটঃ ১৫ এপ্রিল ২০২৫, ২৩:৪১ পিএম

সংগৃহীত ছবি।

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলার পুলিশ লাইনের পার্শ্ববর্তী ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে নিজ ভগ্নিপতির বাড়িতে কবির আত্মগোপনে ছিলেন তিনি। আটকের পর তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বুধবার তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সারোয়ার কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সবশেষ জাতীয় নির্বাচনে শাহ সারোয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।

বিষয় : ডিবি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.