× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে জয়দেবপুরে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৪, ০১:১৬ এএম । আপডেটঃ ১৭ জানুয়ারি ২০২৪, ০১:১৬ এএম

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে।   বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলি  এই তথ্য জানিয়েছেন।

স্টেশন মাস্টার বলেন, ‘জয়দেবপুর জংশনের ধীরাশ্রম এলাকা থেকে ট্রেন ঘুরে জংশনে আসার কথা ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

স্থানীয়রা জানান, সকালে তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুবই কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। লাইনম্যান সিগনাল দেওয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।


 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.