× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিজ্ঞাসাবাদ শেষে শাওন ও সাবাকে ছেড়ে দিলো পুলিশ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম । আপডেটঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা।

অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিসি জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে আওয়ামী লীগের একটি সভা সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় বলে গুঞ্জন রয়েছে। তাতে মেহের আফরোজ শাওন উপস্থিত থাকার অভিযোগ ওঠে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এছাড়া একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন সোহানা সাবা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.