× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৪, ১৩:৪২ পিএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৪, ০১:৩৪ এএম

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.