× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৪, ১০:০৪ এএম । আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৪, ১৩:০১ পিএম

সাবেক মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক | ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি জানিয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আজ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.