× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৪, ১২:০৪ পিএম । আপডেটঃ ১২ অক্টোবর ২০২৪, ১২:০৪ পিএম

রহিম উল্লাহ। ছবি—সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনী সোনাগাজী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি রহিম উল্লাহ।

নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে সাবেক এই সংসদ সদস্যসহ ২০৫ জনকে আসামি করে ফেনী থানায় মামলাটি করেন।

র‌্যাব জানায়, রহিম উল্লাহকে ফেনী থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিষয় : ফেনী-৩

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.