× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৪, ০৫:১৬ এএম । আপডেটঃ ০১ অক্টোবর ২০২৪, ০৫:১৭ এএম

তারেক রহমান | ফাইল ছবি

নোয়াখালীর আদালতে জেলা যুবলীগের এক নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক উভয় পক্ষের শুনানি শেষে এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডন বিএনপির এক অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার-পাকবন্ধু’ বলে সম্বোধন করেন তারেক রহমান। এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে অভিযোগ দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই সিকদার মো. সাইফুল ইসলাম ও এসআই মো. জসিম উদ্দিন গত ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এ মামলা থেকে তারেক রহমানের খালাসে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মামলার বাদি তাকে হয়রানি করেছে। এ ঘটনায় মামলার বাদি একরামুল হক বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণকরা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.