× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতারণা মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৩ পিএম

এম এ আউয়াল

লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় বুধবার বিকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছেনা। 

উল্লেখ্য, এম এ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.