× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে বাস ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪০ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১ পিএম

প্রতীকী ছবি।

রংপুরে বাস ও ইট ভাঙ্গা ট্রলির সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার ফিলিং স্টেশনের সামনে রংপুর ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর চারঘাটের হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। তারা দুইজনই ইটভাঙা শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে বলেও জানায় পুলিশ।

বিষয় : রংপুর

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.