× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ এএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ এএম

ছবি | সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

মাছগুলি ভারতে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলিশের চালানটি জব্দ করা হয় বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

জব্দ করা ইলিশের দাম প্রায় ২২ লাখ টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

বিজিবির অধিনায়ক হাফিজুর বলেন, “চোরাকারবারিরা দোয়ারাবাজার উপজেলার বাশতলা সীমান্ত দিয়ে ইলিশগুলি ভারতে পাচার করতে চেয়েছিল। গোপন খবর পেয়ে আমাদের টহল দল চালানটি জব্দ করেছে। ”

তিনি আরও জানান, জব্দ করা ইলিশ মাছের চালান স্থানীয় কাস্টমসে জমাদানের প্রক্রিয়া শুরু হয়েছে। পরে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.