× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ এএম । আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ এএম

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। ছবি—সংগৃহীত

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

খুদে বার্তায় বলা হয়, মশিউর রহমানকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

খুদে বার্তায় আরও বলা হয়, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মশিউর রহমান অনেক দিন ডিএমপির ডিবিতে ছিলেন। ডিএমপির ডিবিতে সর্বশেষ তিনি লালবাগ বিভাগের উপকমিশনার ছিলেন। বিগত সরকারের শেষ দিকে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সম্প্রতি মশিউর রহমানকে ডিএমপির ডিবি থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

ডিএমপি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় মশিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.