× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

আবুল হাসানয়। ছবি—সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, গ্রেফতার আবুল হাসান কক্সবাজার জেলা পুলিশের হেফাজতে আছেন। তাকে ঢাকায় পাঠানো হবে। একই হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ। এর আগে সোমবার দুপুরে একই হত্যা মামলায় গ্রেফতার শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহাদাৎ আলীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০ আগস্ট নিহত তাইমের মা মোসা. পারভীন আক্তার ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যদের পাশাপাশি পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদও আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যায়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায় তাইম।

নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.