× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈরি আবহাওয়ায় বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ এএম । আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ এএম

বরিশালের ছোট লঞ্চ চলাচল বন্ধ। ছবি—সংগৃহীত

বৈরি আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয় বলে নিশ্চিত করেন বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। ঢাকা-বরিশাল রুটের বড় লঞ্চ চলাচল বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস বলেন, বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও বরিশাল নৌ বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে শুক্র ও শনিবার ১৪০ দশমিক সাত শূন্য মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার দুপুর ৩টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে ভারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ নটিক্যাল মাইল। এ বৃষ্টি আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ বিকেল সাড়ে চারটা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ১০টি রুটের ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.