× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

বগুড়ায় রাইস ব্রান অয়েল কারখানায় বিস্ফোরণে নিহত ৪

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ এএম । আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ এএম

ছবি | সংগৃহীত

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের একটি রাইস ব্রান অয়েল ইউনিটে তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত চার জন টেকনিশিয়ান নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, দুপুরে শেরপুর মজুমদার প্রোডাক্ট লিমিটেডের রাইস ব্রান তেলের একটি ট্যাংকে মেরামতের কাজ করছিলেন চার জন টেকনিশিয়ান। এ সময় হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হলে ওই চারজন মাটিতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে মেরামত করার সময়ে ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকিতে ঢুকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. ইমরান (৩২), নীলফামারীর সৈয়দপুরের মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো. মনির (২৮)।

নিহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান মেডিকেল ফাড়ির সাব -ইন্সপেক্ট লালন হোসেন।

হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চারজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরে আগুনে পোড়া দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.