× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর মহাখালী থেকে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৫ পিএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭ পিএম

ছবি | সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার দিবাগত রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস গণমাধ্যমিকে জানান, রাতে মহাখালী ফ্লাইওভারের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আপাতত আমরা খিলগাঁও থানার একটা মামলায় তাকে গ্রেপ্তার করেছি। তাকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.