× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ এএম । আপডেটঃ ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ এএম

শিরহান শরীফ তমাল। ছবি—সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার সকালে র‍্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

শিরহান শরীফ তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.