× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৫ এএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ এএম

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদের পড়ে যায়। ছবি—সংগৃহীত

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস খাদে পড়ে পাঁচজনের প্রাণ গেছে।

রোববার সকালে সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আবদুল্লাহেল বাকি জানান।

তিনি বলেন, ইমাদ পরিবহনের বাসটি পিরোজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় উল্টো দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদের পড়ে যায়। দুর্ঘটনায় বাসটি পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.