× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যার্তদের উদ্ধারে গিয়ে তরুণের মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৪, ১৫:০৭ পিএম । আপডেটঃ ২৩ আগস্ট ২০২৪, ১৫:২৭ পিএম

সাইফুল ইসলাম সাগর | ছবি—সংগৃহীত

ফেনীতে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের সাইফুল ইসলাম সাগর। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা। পেশায় নির্মাণ শ্রমিক। তার পিতার নাম শহীদ উল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, বৃহস্পতিবার বন্যার্ত মানুষকে উদ্ধারে স্থানীয় কিছু বাসিন্দাসহ ফেনীতে গিয়েছিলেন সাইফুল। সেখানে উদ্ধারকাজ করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। বিষয়টি সাইফুলের পরিবারকে জানানো হয়েছে। তবে ফেনীর কোন জায়গায় সাইফুলের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি। রামগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান জানান, নিহত সাইফুলের মরদেহ এখনো ফেনীতে রয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম বলেন, ‘বন্যার্ত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে এক তরুণের মৃত্যুর বিষয়টি শুনেছি। তার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।’

বিষয় : ফেনী

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.