× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে মিছিল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৪, ০৮:৩৩ এএম

ছবি | সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকারবিরোধী অসহযোগের মধ্যে নিহত তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে কাঁধে নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

রোববার সন্ধ্যা ৬টার তিনটি লাশ এনে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখেন তারা। পরে সোয়া ৬টার দিকে আন্দোলনকারীরা সেগুলো কাঁধে নিয়ে মিছি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে যান।

আন্দোলনকারীরা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকার সংঘর্ষে নিহত পাঁচজনের লাশ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনটি লাশ নিয়ে শহীদ মিনারে যান তারা।

এদিকে লাশ নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ থানার ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের দিকে গুলি ছোড়ে। তাতে আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ত্যাগ করেন।

সন্ধ্যায় ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকায় অবস্থান করছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.