× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৪, ০২:০৫ এএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ এএম

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা

নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার পর তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। 

এর আগে, সকাল নয়টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে মন্ত্রিসভার সদস্যরা রওনা দেন।

জানা গেছে, বিকালে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। পরদিন রোববার সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে ২২২ আসনে জয় পায় আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২, জাতীয় পার্টি ১১ ও অন্যান্য দল ৩ আসনে বিজয়ী হয়। এরপর ১০ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সংসদস্যরা এবং পরদিন ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.