× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবিতে প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ মে ২০২৪, ০৫:৪৩ এএম । আপডেটঃ ২৮ মে ২০২৪, ০৫:৪৪ এএম

ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপারগ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে চলমান পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত ছিল। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক একাত্মতা পোষণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড জিনাত হুদা বলেন, পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আজ দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। আমরা আগেও বলেছি এই প্রজ্ঞাপন একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন। এক প্রতিষ্ঠানে দুইটি পেনশন নীতি কোনোভাবেই থাকবে না। আমরা চাই আমাদের পূর্বের পেনশন স্কিম চালু রাখা হোক এবং প্রত্যয় স্কিম প্রত্যাহার করা হোক।

প্রসঙ্গত, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তার ধারাবাহিকতায় ২৬ মে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এসময় দাবি আদায় না হলে ২৮ মে দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক নেতারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.