× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবি খানসামা উপজেলা ছাত্র পরিষদের সভাপতি লোকমান, সাধারণ রিয়াদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ মে ২০২৪, ০৮:৩৬ এএম । আপডেটঃ ০১ মে ২০২৪, ০৮:৩৭ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র পরিষদের (রুকুসা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লোকমান হেকিম শাওনকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী  রাব্বিকুল রিয়াদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে রুকুসার উপদেষ্টামন্ডলী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রুকুসার সাবেক সভাপতি কেসব বিশ্বাস,বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ- সভাপতি এবং রুকুসার সাবেক সাধারণ সম্পাদক মো.মোমিন ইসলাম, রুকুসার সাবেক সহ-সভাপতি মো.আব্দুর নুর সরকার, ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন রুকুসার বিগত কমিটির সভাপতি  মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিরোজ আহমেদ এবং সভাপতিত্ব করেন মেহেদী হাসান।

সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম, শাহিন আলম শাহরিয়ার, ফরিদ কবির, সজিব ইসলাম, মাহাফুজ আহমেদ, পলাশ হাসান ও হৃদয় রায়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন নির্মল রায়, আনাস ইসলাম, শারমিন আক্তার ও পিংকি রায়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক অনামিকা রায়, মানিক হোসেন, উজ্জ্বল রায়। অর্থ সম্পাদক নির্জয় রায় উপ-অর্থ সম্পাদক আহসান হাবীব, প্রচার সম্পাদক রিফাত আহমেদ রাফি উপ-প্রচার সম্পাদক সিয়াম ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক জেবা মায়মুনা জেরিন উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাহাত সিদ্দিকি রাকিব।

এছাড়া পাঠাগার বিষয়ক সম্পাদক লাবণ্য রায় লিসা, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সাহেদ, আইনবিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম উপ-আইনবিষয়ক সম্পাদক জাহিদ হাসান। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পঙ্কজ রায় উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নীর রায় ক্রীড়া বিষয়ক সম্পাদক আনাস আহমেদ উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ রায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.