× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইবিতে ২ চোর আটক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ এএম । আপডেটঃ ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫০ এএম

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুস সালাম ও খলিলুর রহমান।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)।

নিরাপত্তা কর্মকর্তা সূত্রে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে তারা৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরি করার আগেই তাদেরকে আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.