× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইবির শেখ রাসেল হলের নতুন হল প্রভোস্ট ড. মুর্শিদ

২০ এপ্রিল ২০২৪, ০৭:০৪ এএম । আপডেটঃ ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৪ এএম

ছবি: ন্যাশনাল ট্রিবিউন

ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী ১ বছরের জন্য তাকে নিয়োগ দেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, শেখ রাসেল হলের সদ্য বিদায়ী হল প্রভোস্ট ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মার স্থলাভিষিক্ত হন ড. মুর্শিদ আলম। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। এছাড়া অধ্যাপক ড. দেবাশীষ শর্মা দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

শেখ রাসেল হলের নতুন হল প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, আমাকে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। হলের আবাসিক শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকবো। এ ব্যাপারে শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিসহ সকলের সহযোগিতা কামনা করছি।
  

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.